কেশবপুর পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস হৃদরোগে আক্রান্ত

0

 

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ কেশবপুর পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনা সিটি মেডিকেল হসপিটালে চিকিৎসাধীন। রোববার বেলা সাড়ে এগারোটার দিকে পার্শ্ববর্তী মনিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান বজলুর রহমানের নামাজে জানাজার সময় অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত কেশবপুরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ যশোর জেলা, কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। পরে অবস্থার কিছুটা উন্নতি হলে অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়া হয়। তিনি আশঙ্কামুক্ত বলে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম জানিয়েছেন।