কেশবপুর পৌরসভার বাজেট ঘোষণা

0

 

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর)॥ যশোরের কেশবপুর পৌরসভার আগামী অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।  বুধবার দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। বাজেটে মোট আয় দেখানো হয়েছে ৭৩ কোটি ৩৮ লাখ ৪৫ হাজার ৪ শত ৩২ টাকা, মোট ব্যয় দেখানো হয়েছে ৭২ কোটি ০৫ লাখ ৮৭ হাজার টাকা এবং উদ্বৃত্ত তহবিল দেখানো হয়েছে ১ কোটি ৩২ লাখ ৫৮ হাজার ৪ শত ৩২ টাকা।
পৌর নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেনের পরিচালনায় বাজেট সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন, নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জেল হোসেন, কেশবপুর প্রেসকøাব সভাপতি আশরাফ-উজ-জামান খান, হিসাবরক্ষণ কর্মকর্তা মফিজুর রহমান, প্যানেল মেয়র মনোয়ার হোসেন মিন্টু, প্যানেল মেয়র-২ শেখ আতিয়ার রহমান, প্যানেল মেয়র-৩ খাদিজা খাতুন, কাউন্সিলর বি এম শহিদুজ্জামান শহিদ, মশিয়ার রহমান প্রমুখ।