কেশবপুর উপজেলা বিএনপির শীর্ষ চারটি পদে ৮ জনের মনোনয়ন জমা

0

স্টাফ রিপোর্টার ।। যশোরের কেশবপুর উপজেলা বিএনপির শীর্ষ চারটি পদ(সভাপতি, সাধারণ সম্পাদক ও দুটি সাংগঠনিক সম্পাদক) প্রত্যাশী নেতৃবৃন্দ মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমা দিয়েছেন। মঙ্গলবার জেলা বিএনপির কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে পদ প্রত্যাশীরা মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমা দেন। এদিন সকাল ১১ থেকে শুরু হয়ে বিকেল ৫ টা পর্যন্ত এ কার্যক্রম চলে।

সভাপতি পদে আবুল হোসেন আজাদ, সাধারণ সম্পাদক পদে মাসুদুজ্জামান, আব্দুর রাজ্জাক, মশিয়ার রহমান ও কে এম খলিলুর রহমান এবং দুটি সাংগঠনিক সম্পাদক পদে হুমায়ূন কবির, আলমগীর কবির  ও মকবুল হোসেন মুকুল মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন। আজ বুধবার বিকেল ৫ টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ২৮ সেপ্টম্বর (শনিবার) কেশবপুর অডিটোরিয়ামে সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে।

মনোনয়ন ফরম বিতরণ ও জমাদানকালে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব ও প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও নির্বাচন কমিশনার দেলোয়ার হোসেন খোকন, সদস্য ও নির্বাচন কমিশনার অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, একে শরফুদ্দৌলা ছোটলু, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, কাজী আজম প্রমুখ।