কেশবপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

0
কেশবপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিলের কিছু মুহূর্ত।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ পবিত্র মাহে রমজান উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১০ মার্চ বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ কে এম নাজমুল ইসলাম।

উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শাহীনুর রহমান শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ এবং যশোর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ইকরামুল কবির উজ্জল। আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সামাদ, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহিদ এবং পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সমিতির কোষাধ্যক্ষ আজিজুল রহমান। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে আমন্ত্রিত অতিথি ও সাধারণ শিক্ষকবৃন্দ একযোগে ইফতারে অংশগ্রহণ করেন।