কেশবপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ১

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর)॥ কেশবপুরে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জয়ন্ত বিশ্বাস(১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকেলে উপজেলার সাগরদাঁড়ি গ্রামের চতুর্থ শ্রেণির ও ছাত্রীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেন জয়ন্ত বিশ্বাস। পরে ওই ছাত্রীর অভিভাবকরা ঘটনা জানতে পেরে এলাকাবাসীকে সাথে নিয়ে জয়ন্ত বিশ্বাসকে আটক করে পুলিশে দেন তাকে।

জয়ন্ত ওই গ্রামের শ্যামল বিশ্বাসের ছেলে। এ ঘটনায় শিশুটির পিতা থানায় মামলা করেছেন।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন সাংবাদিকদের জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্যে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।