কেশবপুরে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা আ. লীগের একাংশের

0

স্টাফ রিপোর্টার,কেশবপুর (যশোর)॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেনের পক্ষে ভোট করার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র লীগের একটি অংশ।
রোববার বিকেলে কেশবপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়,উপজেলা যুবলীগের আহ্বায়ক বিএম শহীদুজ্জামান শহীদ, ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক ও হাবিবুর রহমান মুকুলের নেতৃত্বে একটি অংশ। এ সময় তাদের সাথে বিভিন্ন অংগ সংগঠনের একাংশ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বলেন, আজ থেকে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী উৎসবমুখর ভোট উৎসব বাস্তবায়নে পছন্দের প্রার্থী এইচ এম আমির হোসেনের কাঁচি প্রতীকে কাজ করার আগ্রহ প্রকাশ করছি।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে নেতৃবৃন্দ বলেন, আমরা আমাদের পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করব। তিনি আওয়ামী লীগের একজন দীর্ঘদিনের পরীক্ষিত নেতা।