কেশবপুরে সাংবাদিককে হত্যা প্রচেষ্টা মামলায় আটক ১

0

 

স্টাফ রিপোর্টার,কেশবপুর(যশোর)॥ যশোর থেকে প্রকাশিত সাপ্তাহিক স্মৃতি পত্রিকার কেশবপুর প্রতিনিধি বিথিকা মল্লিকের বাড়িতে ঢুকে মারপিটের মামলায় কেশবপুর থানা পুলিশ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে প্রধান অভিযুক্ত প্রমেশ মন্ডল(৪৮)-কে আটক করে আদালতে সোপর্দ করেছে। গত ৭ এপ্রিল রাতে উপজেলার কালিচরণপুর গ্রামের রাম প্রসাদ মল্লিকের স্ত্রী সাংবাদিক বিথিকা মল্লিককে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের বলরাম মন্ডলের ছেলে প্রমেশ মন্ডল, যতিন মন্ডলের ছেলে দুলাল মন্ডল ও প্রমেশ মন্ডলের স্ত্রী সাধনা অধিকারি বাড়ির ভেতরে প্রবেশ করে মারপিট করে হত্যা প্রচেষ্টা চালান। তার চিৎকারে প্রতিবেশিরা এগ্রিয়ে এলে তারা ঘনাস্থল ত্যাগ করেন। বিথিকা মল্লিকের স্বামী রাম প্রসাদ মল্লিক থানায় জড়িতদের নামে থানায় এজাহার দায়ের করেন। বৃহস্পতিবার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই গোরাচাঁদ প্রমেশ মন্ডলকে আটক করে আদালতে সোপর্দ করেছেন।