কেশবপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত

0

স্টাফ রিপোর্টার, (কেশবপুর) ॥ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের কেশবপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি এবং যশোর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবুল হোসেন আজাদ। পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক-মশিউর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক-শেখ শহিদুল ইসলাম শহীদ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, আলাউদ্দিন আলা,গোলাম মোস্তফা বাবু, আলমগীর কবির বিশ্বাস, নুরুজ্জামান চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ খলিলুর রহমান। অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।