কেশবপুরে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

0

 

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর)॥ কেশবপুরের সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার নতুন মুলগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মশিয়ার রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক আব্দুল রাজ্জাক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদুজ্জামান মাসুদ,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, সাতবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, উপজেলা বিএনপির নেতা আলমগীর ছিদ্দিক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ।