কেশবপুরে প্রচারণায় কৃষকের ধান কাটলেন শ্রাবণ

0

জয়দেব চক্রবর্তী, কেশবপুর (যশোর) ॥ যশোর-৬ (কেশবপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনোকুল ইসলাম শ্রাবণ রোববার বিভিন্ন ইউনিয়নে ধানের শীষে ভোট চেয়ে প্রচারণা করেছেন। এদিন তিনি কয়েকটি এলাকায় কৃষকের সাথে ধান কাটায় অংশ নেন।

রোববার সকালে তিনি উপজেলার সদর ইউনিয়নের ধানের শীষের প্রচারণার সময় খতিয়াখালি ও মাগুরাডাঙ্গা এলাকায় কৃষকের সাথে ধান কাটায় অংশ নেন।

এ সময় তার সাথে ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কাউন্সিলর মশিয়ার রহমান, কেশবপুর উপজেলা বিএনপির সহ সভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান,আলাউদ্দীন আলা, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সামছুর আলম বুলবুল, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক অটল,যুবদলের আহ্বায়ক প্রার্থী জাহাঙ্গীর কবির মিন্টু,পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন রিপন। ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহসহ নেতাকর্মী সমর্থক।