কেশবপুরে প্যাথলজি মালিকের আত্মহত্যা

0

 

স্টাফ রিপোর্টার,কেশবপুর (যশোর) ॥ কেশবপুর উপজেলার মূলগ্রামের শুকুমার মন্ডলের ছেলে কেশবপুর রায়জিং প্যাথলজির মালিক মৃত্যুঞ্জয় মন্ডল (৪২) বিষপানে আত্মহত্যা করেছেন। পরিবারিক সূত্র জানায়, ২৬ জুন বেলা ১২টার দিকে তার কেশবপুর শহরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়িতে যান।
এরপর স্ত্রীর সাথে কথাকাটা নিয়ে মনের দুঃখে সকলের অজান্তে বিষ পান করেন। এক পর্যায়ে তার মুমূর্ষু অবস্থায় তাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু হয়েছে।