কেন্দ্রীয় ত্রাণ ভান্ডারে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের খাদ্যসামগ্রী প্রদান

0

স্টাফ রিপোর্টার ॥ বন্যাদুর্গত মানুষের সহায়তায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ত্রাণ ভান্ডারে খাদ্যসামগ্রী প্রদান করেছে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল। শুক্রবার কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রী প্রদান করেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার বিট, যুগ্ম-সম্পাদক রেজোয়ানুল ইসলাম খান রিয়েল প্রমুখ।