কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতার মায়ের দাফন সম্পন্ন

0

 

স্টাফ রিপোর্টার, কেশবপুর(যশোর)॥ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক কেশবপুরের কতী সন্তান মোকসেদ আলমের মায়ের নামাজে জানাজা সোমবার বেলা ১১ টায় সাতবাড়িয়া নিমতলা জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অংশ নেন কেশবপুর থানা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি  রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম খান রিয়েল, ইমদাদ শাওন, কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা বাবু, পৌর আহ্বায়ক জাহাঙ্গীর আলম, পলাশ, সোহেল এমদাদসহ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ । জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পান্ন হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি নির্মৃল বিট।