কুয়াদায় সৌর বিদ্যুতচালিত পাম্পে কৃষি সেচ বাস্তবায়নে সভা

0

কুয়াদা (যশোর) সংবাদদাতা ॥ যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২, মণিরামপুরের আয়োজনে সৌর বিদ্যুতচালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভা হয়েছে। শুক্রবার কুয়াদা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে এলাকার কৃষক, গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মনোহর কুমার বিশ্বাসের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মঈন উদ্দীন। সভায় বক্তব্য রাখেন, নির্বাহী প্রকৌশলী কাজী মনিরুজ্জামান, ডিজিএম কারিগরি মকছেদুল মমিন ও মুহাম্মদ ইয়াহইয়া সিদ্দিকী। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পিইউসি সৈলেন্দ্রনাথ পাল, ওয়ারিং পরিদর্শক নাজমুল হক, উত্তম কুমার মন্ডল, মীর ইমাম হোসেন, ফারুক হোসেন, মাহবুব আক্তার প্রমুখ।