কাশিমপুর ইউনিয়ন বিএনপির শীর্ষ তিন পদের ভোট গ্রহণ অনুষ্ঠিত

0

 

স্টাফ রিপোর্টার ॥ উৎসব এবং শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের শীর্ষ তিন পদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কর্মীদের ভোটে নির্বচিত তিনটি পদের নেতারা হলেন, সভাপতি আইয়ূব হোসেন, সাধারণ সম্পাদক আবু খায়ের ও সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম খান।
গতকাল মঙ্গলবার জেলা বিএনপি কার্যালয়ে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়। সকাল ১০টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনের ভোট গ্রহণকে কেন্দ্র করে জেলা বিএনপি কার্যালয়সহ এর আশপাশ এলাকা প্রার্থী ও ভোটারদের প্রদচারণায় মুখরিত হয়ে ওঠে। বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ভোট গ্রহণ চলাকালে ভোট কেন্দ্র পরিদর্শন করেন। নির্বাচনে প্রার্থীরাও যেমন সৌহার্দ্য পরিবেশের মধ্য দিয়ে অংশ নেন, তেমনি ভোটারও অনেকটা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট প্রদান করেন।
শীর্ষ তিন পদের মধ্যে সভাপিত পদে আইয়ূব হোসেন ও সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক পদে আবু খায়ের ও তাইজেল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে সিরাজুল ইসলাম খান ও নজরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার গোলাম রেজা দুলু ফলাফল ঘোষণা করেন। এ সময় জয়-পরাজয় ভুলে নির্বাচনে অংশ নেওয়া সকল প্রার্থী একে অপরকে জড়িয়ে ধরে উচ্ছ্বাস প্রকাশ করেন। সকলে মিলে দলকে শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। শীর্ষ তিন পদের বিজয়ীরা বলেন, দলের মধ্যে কোন আভ্যন্তরীণ কোন্দল নেই। কেবল মাত্র নেতৃত্বের প্রতিযোগিতা আছে। ফলাফল ঘোষণা কালে উপস্থিত ছিলেন , জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নূর-উন-নবী, যুগ্ম-আহ্বায়ক কাজী আজম, মীর নূর ইমাম, অধ্যাপক আব্দার হোসেন খান, আব্দুর রহিম, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম- আহ্বায়ক আবুল হাসান জহির প্রমুখ।