কালীগঞ্জে শহীদুজ্জামান বেল্টুর স্মরণসভা

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহ-৪ আসনের (কালীগঞ্জ) চার বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির প্রয়াত সদস্য শহীদুজ্জামান বেল্টুর স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার বিকেলে উপজেলার ভাটাটাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলামের সঞ্চালনায় দোয়া পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা সদস্য ও প্রয়াত সংসদ সদস্য শহীদুজ্জামান বেল্টুর সহধর্মিণী মুর্শিদা জামান পপি । প্রধান অতিথি বলেন , বেল্টু আপনাদের কাছের মানুষ ছিলেন । তিনি আপনাদের ভোটে চার বার এমপি হয়েছিলেন । আপনারা তার ভুলগুলো ক্ষমা করে তার জন্য দোয়া করবেন । এ সময় আরও বক্তব্য রাখেন প্রয়াত শহীদুজ্জামান বেল্টুর পুত্র জোসি জামান, কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসরাইল হোসেন জীবন , তবিবুর রহমান মিনিসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা । আলোচনা শহীদুজ্জামান বেল্টুর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয় ।