কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা॥ ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বিপ্লব হোসেন খাঁ (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বিপ্লব উপজেলার বারবাজার অঞ্চলের বাডেদিহি গ্রামের টিপু সুলতানের ছেলে।
মঙ্গলবার সকাল ৯ টার দিকে তার নিজ বাড়িতে বৈদ্যুতিক মোটরের কাজ করছিলেন বিপ্লব ।এ সময় বৈদ্যুতিক তার শরীরের সাথে জড়িয়ে যায় ।অনেক চেষ্টা করেও বৈদ্যুতিক তার তিনি আর শরীর থেকে সরাতে পারেন নি । সবার চোখের সামনে করুন মৃত্যু হয় তার। বাসার মেইন সুইচ বন্ধ করে বিপ্লবকে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু তার ।
বারোবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই হায়াত মাহমুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।মরদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।