কালীগঞ্জে পাওয়ার টিলার প্রতিযোগিতা অনুষ্ঠিত

0

কালীগঞ্জ (ঝিনাইদহ)সংবাদদাতা॥ কালীগঞ্জে কৃষকদের পাওয়ার টিলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার বিকেলে উপজেলার এক্তারপুর মাধ্যমিক বিদ্যালয়ের পাশের মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ ।
সরজমিনে দেখা যায় , কৃষকদের নিয়ে ব্যতিক্রমী পাওয়ার টিলার প্রতিযোগিতার আয়োজন করেন উপজেলার এক্তারপুর গ্রামের যুবকরা । পাওয়ার টিলার প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা কৃষকদের ১০ টি পাওয়ার টিলার অংশ নেয় । প্রতিযোগীদের মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীকে পুরস্কার হিসেবে ছাগল দেওয়া হয় ।