কালীগঞ্জে গরুচোর আতঙ্ক

0

 

 

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কমলাপুর গ্রামে গত ২৮ সেপ্টেম্বর এক রাতে ৪ খামারির ৯ টি গরু চুরি হয় । যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ লাখ টাকা । এরপর গরু চুরির আতঙ্ক ছড়িয়ে পড়ে উপজেলা জুড়ে । শুরু হয় রাত জেগে গরু পাহারা । গত বছর কালীগঞ্জ উপজেলার ভাতঘরা, বুজিডাঙ্গা মুন্দিয়া থেকে কয়েকটি গরু চুরি হয় । মাঝে কয়েক মাস গরু চুরি না হলেও আবার উপজেলা জুড়ে শুরু হয়েছে গরু চুরি আতঙ্ক । যার কারণে গরু চুরি ঠেকাতে রাত জেগে পাহারা দিচ্ছেন খামারিরা ।

উপজেলা কমলাপুর গ্রামের বাসিন্দা বাবর আলী জানান , গত মাসে এক রাতে আমার তিনটি গরু চুরি হলেও তা এখনো উদ্ধার হয়নি । আমার সব শেষ হয়ে গেছে । কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আজিফ জানান,অভিযান চলছে । এটি একটি চক্র । আমরা ইতিমধ্যে ২ জনকে আটক করেছি । তাদের নামে মামলা হয়েছে ।