কালীগঞ্জে এমপি আনার হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে নৃশংসভাবে হত্যা ও পরিকল্পনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে কালীগঞ্জের বানুড়িয়া চন্দ্রপাড়া সানবান্ধা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক , শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যরা। বুধবার বেলা ১১টার দিকে বিদ্যালয়টির সভাপতি আব্দুল গফুর বিশ^াসের সভাপতিত্বে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় এমপি আনারকে হত্যার পরিকল্পনাকারীদের ফাঁসি চাই, আনার নিখোঁজ হলে সন্ধান চাই, হত্যা করা হলে দেহাবশেষ ও আলামত চাই লেখা প্ল্যাকার্ড শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে দেখা যায়।
এ মানববন্ধনে বিদ্যালয়টির সভাপতি আব্দুল গফুর বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক আহসান হাবিব , সহকারী প্রধান শিক্ষক আরশেদ আলী , শিক্ষক আব্দুস সামাদ বিশ্বাস , কাওসার আলী , আব্দুস সামাদ গাজী ও ম্যানেজিং কমিটির সদস্যরা ।