কালীগঞ্জে ইমাম পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

0

ঝিনাইদহ সংবাদদাতা ।।  ঝিনাইদহের কালীগঞ্জে ইমাম পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় কুরআন তিলাওয়াত এর মধ্যে দিয়ে সম্মেলন শুরু হয়। এতে প্রধান আলোক হিসেবে বক্তব্য রাখেন ইমাম পরিষদের উপদেষ্টা আলহাজ মাওলানা আবু তালিব। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম।
মুফতি মাহমুদুল হাসানের সভাপতিতে সম্মেলনে আরও বক্তব্য রাখেন, মাওলানা খালিদ সাইফুল্লাহ, মাওলানা মাহফুজুর রহমান, হাফেজ মাওলানা শাহীনুর রহমান প্রমুখ। সম্মেলনে ইমামদের প্রত্যক্ষ সমর্থনে আগামী তিন বছরের জন্য সভাপতি মুফতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক হাফেজ হেদায়েত উল্লাহ নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন পরিচালক ছিলেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন।