কালীগঞ্জে আব্দুল ওয়াদুদ চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা॥ ঝিনাইদহের কালীগঞ্জে আব্দুল ওয়াদুদ চৌধুরী স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মেরিট ক্যাডেট স্কুলের আয়োজনে বিদ্যালয়টিতে অনুষ্ঠিত পরীক্ষায় প্রায় ২০০ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়।
পরীক্ষার কেন্দ্র সচিব রোকসানা পারভীন রুপা জানান, কালীগঞ্জের বিভিন্ন স্কুলের ২য় শ্রেণি থেকে ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রীরা মেধা বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। বাংলা, গণিত ও ইংরেজি বিষয়ের তারা পরীক্ষা দেয়।
মেরিট ক্যাডেট স্কুলের অধ্যক্ষ জাকিরুল ইসলাম জানান, এ বছর থেকেই আব্দুল ওয়াদুদ চৌধুরী স্মৃতি মেধা বৃত্তি চালু করা হয়েছে। এ মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে মোট ১২ জন মেধাবীকে বৃত্তি প্রদান করা হবে। আগামী ১৮ জানুয়ারি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।