কালীগঞ্জে অন্যরকম আলসে খানা

0

 

শিপলু জামান,কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ কালীগঞ্জে চিত্রা নদীর পাড়ে ফরাশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ।এ বিদ্যালয়ের চারপাশে অনেক বছরের পুরানো গাছগুলো সবার মন কাড়বে সহজেই।বিদ্যালয়টির পূর্ব দিকে এমন অনেক পুরানো আম ও মেহগুনি গাছের নিচে গড়ে উঠেছে আলসে খানা।জানা গেছে ,বিদ্যালয়ের পাশেই উপজেলার ৪ নং নিয়ামতপুর ইউনিয়ন পরিষদ ।তাপবাহ থেকে রক্ষা ও স্বস্তি পেতে গ্রামের অনেক মানুষ ও ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা মানুষ দিনের বেলায় বিদ্যালটির পুরানো এসব গাছের নিচে বসত ।সময়ের সাথে স্বস্তি পাওয়া মানুষের সংখ্যা বাড়তে থাকে এখানে।৬-৭ বছর আগে এ ব্যাপারগুলো স্থানীয় কিছু যুবকের মাথায় আসলে তারা বিদ্যালয়টির পাশে টিনের ছাওনি তৈরী করে,পরে যার মেঝে পাকা করা হয় ।এ সময় মজা করে কিছু মানুষ জায়গাটিকে আলসে খানা নামে ডাকতে আরম্ভ করলে এটিই স্থায়ী নামে পরিচিত হয় ।

এলাকাবাসী বলছে ,আগে এখানে ফরাশপুর গ্রামের মানুষ বসলেও এখন বাইরের মানুষও বসে । গ্রামে রাতে বিদ্যুত চলে গেলে অনেক যুবক এখানে এসে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে তাদের সময় পার করে ।আবার গ্রামবাসী জাতীয় বা ধর্মীয় অনেক অনুষ্ঠান এ বিদ্যালয় মাঠে করে থাকে ।

ফরাশপুর গ্রামের মহাসিন আলী বলেন ,আমার ছেলে ৯ম শেনীতে পড়ে ।সে বিকালে এ বিদ্যালয় মাঠে খেলা-ধুলা করে আর অবসর সময় এ আলসে খানাতেই পর করে।আবার আমরাও সময় পেলে এখানে আসি।জায়গাটা বেশ স্বস্তিদায়ক।

নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদ রনি লষ্কর বলেন ,আমি জনপ্রতিনিধি হওয়ার পর যুবকদের উদ্যেগে এখানে আলসে খানা গড়ে উঠেছে ।আমার ইউনিয়ন পরিষদ সংলগ্ন হওয়ায় আমিও মাঝে-মাঝে আলসে খানায় বসি ।সবার কথা চিন্তা করে আরো মানুষের বসার ব্যবস্থার কথা ভাবছি ।