কালিগঞ্জে নলতা শরীফ শাহী জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত

0

কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে নলতা শরীফ শাহী জামে মসজিদে গত বুধবার বিশ্বনবী হজরত মুহাম্মদ (স.) এঁর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ মাওলানা মোখলেছুর রহমান বাঙালি (কুষ্টিয়া)। আরও আলোচনা করেন, নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব, মুফতি মাওলানা আবু সাঈদ জিহাদী রংপুরী, কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের আজীবন সদস্য ড.আবু তৈয়ব আবু আহমদ প্রমুখ। অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন মাওলানা আবু সাঈদ রংপুরী।