কাজ করার সময় পড়ে গিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান নিহত

0

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুৎ লাইনে কাজ করার সময় পড়ে গিয়ে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান জিয়াউল হক (৫২) নিহত হয়েছেন। মৃত জিয়াউল হকের বাড়ি জামালপুরের মেলেন্দা উপজেলার বাসুদেবপুরে। পিতার নাম মৃত আশরাফ আলী। তিনি ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির বারোবাজার অফিসের লাইনম্যান। মৃতের ছেলে সাকেন উদ্দিন জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে তিনি বারোবাজার এলাকায় বিদ্যুৎ লাইনের পিলারে উঠে কাজ করছিলেন। এক পর্যায়ে অসাবধানতাবশত জিয়াউল হক নিচে পড়ে গুরুতর আহত হন। পরে যশোর ২৫০ শয্যা হাসপাতালের সামনে অবস্থিত অর্থোপেডিক এন্ড ডায়াগনস্টিক কিনিকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জিয়াউল হকের অবনতি ঘটে। তখন ওই কিনিক থেকে রোগীকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। জরুরি বিভাগে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক জিয়াউল হককে মৃত ঘোষণা করেন।