কলারোয়া প্রেস ক্লাবের সভাপতি শেখ মোসলেম সম্পাদক আব্দুর রহমান

0

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ কলারোয়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে আবারও সভাপতি শেখ মোসলেম আহম্মেদ ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষ্যে রোববার সকালে কলারোয়া সরকারি কলেজ বাসস্ট্যান্ড সংলগ্ন বিশ্বাস মার্কেটে প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক বিশেষ সাধারণ সভার আয়োজন করা হয়। কলারোয়া প্রেস ক্লাবের সভাপতি শেখ মোসলেম আহম্মেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সহ-সভাপতি দৈনিক কল্যাণের প্রতিনিধি শেখ জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কালের চিত্রের প্রতিনিধি সোহাগ মেহেদী, সাংগঠনিক সম্পাদক সু-প্রভাত সাতক্ষীরার প্রতিনিধি মাসুদ রানা, অর্থ সম্পাদক এই আমার দেশ প্রতিনিধি সোহাগ হোসেন, দপ্তর সম্পাদক দেশের কণ্ঠের প্রতিনিধি দেলোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক পর্যবেক্ষণের প্রতিনিধি রেজাউনুল ইসলাম রাব্বী, প্রচার সম্পাদক গড়ব বাংলাদেশের প্রতিনিধি আল আমিন গাজি, কার্যনির্বাহী সদস্য দৈনিক অনির্বাণের প্রতিনিধি গোলাম রহমান, দৈনিক দৃষ্টিপাত প্রতিনিধি আনিছুর রহমান, ভোরের আকাশ প্রতিনিধি মাহমুদ আল ইমরান সরদার, সুপ্রভাত সাতক্ষীরার প্রতিনিধি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সদস্য দৈনিক আজকের বসুন্ধরার প্রতিনিধি তাফিমুল ইসলাম, নিউজ টাইমের প্রতিনিধি রেজাউল ইসলাম, দৃষ্টিপাতের খোরদো প্রতিনিধি আলী হোসেন ও বেনাপোল টিভির প্রতিনিধি আহাদ আলী ।