কপিলমুনিতে স্কুল শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছা উপজেলার কপিলমুনিতে এক স্কুল শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। যৌন নিপীড়নের অভিযোগ এনে রোববার সকালে কে আর আর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক মিলন রায়ের বহিষ্কারের দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
অভিযোগ উঠেছে, কপিলমুনিতে কে আর আর মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীর শ্লীলতাহানি ঘটান শিক্ষক মিলন রায়। বিষয়টি জানাজানি হলে তার বিরুদ্ধে ফুঁসে ওঠে ওই স্কুলের শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। রোববার কপিলমুনির প্রধান সড়কে বিক্ষোভ শেষে কে আর আর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক খান জিনারুল ইসলাম, আশরাফ মোড়ল, রমেশ কুমার মুনি, মনিরুজ্জামান গাজী, শিক্ষার্থী ফাইমা খাতুন, তুহিন গোলদার, শিক্ষার্থী তৈয়েবুর রহমান। অভিযুক্ত শিক্ষক মিলন রায় পলাতক থাকায় তার মতামত নেওয়া যায়নি সম্ভব।