কপিলমুনিতে মাছের পোনা বিক্রি বেড়েছে

0

কপিলমুনি (খুলনা) সংবাদদাতা ॥ চলতি বর্ষা মৌসুমে খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিসহ আশপাশ এলাকায় পুকুর- ডোবা জলাশয় ও ঘেরে পানি বাড়ায় পোনা ও রেণুর বিক্রি বেড়েছে। দেশীয় উল্লেখযোগ্য মাছের মধ্যে রয়েছে রুই ,কাতল,সিলভারকার্প,গ্রাসকার্প,পুটি,পাঙ্গাশ,ব্লাককার্প,কই প্রভৃতি। পোনা ব্যবসায়ী শেখ আাব্দুল গফফার,হাজরা বিশ্বাস,উত্তম বিশ্বাস বলেন, এখন পোনা মাছ বিক্রি হচ্ছে। তবে আশানুরূপ বৃষ্টি না হওয়ায় এখনো অনেক জায়গায় পানি সংকট রয়েছে। আশা করছি দ্রুত বৃষ্টি হলে সামনে বাম্পার বিক্রি হবে। এ বিষয় মৎস্য কর্মকর্তা পবিত্র দাশ বলেন দেশি অনেক মাছ আজ বিলুপ্ত। পাইকগাছায় লোণাপানিতে পুনরায় আবার হারিয়ে যাওয়া বিলুপ্ত মাছ ফিরিয়ে আনার চেষ্টা করছি।