কপিলমুনিতে বিকাশের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন জনের বিরুদ্ধে মামলা

0

কপিলমুনি (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজারের এক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতারণা করে বিকাশের সাড়ে ৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বিকাশ ব্যবসায়ী অজয় কুমার সাধু ব্যবসায়ী শেখ মাসুদ রানাসহ ৩ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার নাছিরপুর গ্রামের রতন কুমার সাধুর ছেলে অজয় কুমার সাধুর কপিলমুনি বাজারে মোবাইল ফোনভিত্তিক অর্থ স্থানান্তর সেবা প্রতিষ্ঠান ‘বিকাশ’ এর ব্যবসা রয়েছে। অজয় সাধুর দোকানে বিকাশের মাধ্যমে দীর্ঘদিন টাকা লেনদেন করে আসছিলেন কপিলমুনি গ্রামের শেখ আমবার আলীর ছেলে শেখ মাসুদ রানা (৩৬)।
২০১১ সালের ১৭ নভেম্বর থেকে ২০২৩ সালের ১১ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে লেনদেন করা অবস্থায় ৪ লাখ ৩৩ হাজার ৯৪৯ টাকা বিকাশ নম্বরে হাতিয়ে নেন সুচতুর শেখ মাসুদ রানা। মাসুদ রানা ২০২৩ সালের ১২ এপ্রিল ব্র্যাক ব্যাংক থেকে লোন নিয়ে সমুদয় টাকা পরিশোধ করার আশ্বস্ত করলেও টাকা পরিশোধ না করে তিনি এলাকা ছেড়ে অনত্র গা ঢাকা দিয়েছেন।
এদিকে পাওনা টাকা চাইতে গেলে মাসুদের পিতা-মাতা বিভিন্ন টালবাহানা করছেন বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী অজয় কুমার সাধু। এ ঘটনায় ব্যবসায়ী অজয় সাধু শেখ মাসুদ রানা, পিতা শেখ আমবার আলী ও মাতা কুলছুম বিবি’কে বিবাদী কওে গত রোববার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন থানার ওসি রফিকুল ইসলাম।