কপিলমুনিতে তালপাতার হাতপাখার কদর বেড়েছে

0

 

কপিলমুনি (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছা উপজেলার কপিলমুনিসহ আশপাশ ইউনিয়নের গ্রামে তালপাতার হাত পাখার কদর বেড়েছে। বিদ্যুতেয়র লুকোচুরিতে এবং বর্ষার মৌসুমে বর্ষা না হওয়ায় গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে গ্রামের জনজীবন। তালপাতার হাত পাখার ব্যাপক কদর বেড়েছে হাট বাজারে।
উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর গ্রামের হাত পাখা ব্যবসায়ী আলমগীর গাজী কুদ্দুস আলী জানান, আধুনিক যুগে আগের মত আর তালপাতার হাত পাখা আর চলে না। সবাই প্লাস্টিক পাখা ব্যবহার করেন। এ ছাড়া বছরে ৩ মাস পাখার ব্যবসা চলে মাত্র। আরও বলেন, সময়ের পরিবর্তনে আজ আবার পুরনো যুগে নতুন করে ফিরে এসেছি তালপাতার পাখা ব্যবসায়। নাছিরপুরের সইলুদ্দীন সরদার বলেন হঠাৎ করে তালপাতা পাখার চাহিদা এমনভাবে বেড়ে গেছে যে রাতদিন পরিশ্রম করেও হাত পাখা তৈরির কাজ শেষ করতে পারছি না।
কপিলমুনির রাজমিস্ত্রি ফরিজুল ইসলাম বলেন, তালের পাখায় বাতাস বেশি হয়।
চেয়ারম্যান আনোয়ার ইকবল মন্টু বলেন, ছোট বেলার স্মৃতি মনে পড়ে যায় তালপাতার পাখা হাতে নিলে।