কপিলমুনিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

0

কপিলমুনি (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কপিলমুনি, হরিঢালী ও লতা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে কপিলমুনি বাজার ধান্যচত্বর প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন হরিঢালী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ ইমামুল ইসলাম। সভায় প্রধান অতিথি ছিলেন, পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডা. আব্দুল মজিদ। প্রধান বক্তা ছিলেন, পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও কপিলমুনি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু।
বিশেষ অতিথি ছিলেন, পাইকগাছা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি ম-ল, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, কপিলমুনি ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আনারুল ইসলাম, লতা ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম বাহার।