এমএম কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণসভা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সরকারি এম এম কলেজের আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কলেজে ক্যাম্পাসে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় বক্তারা বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে শহীদ ভায়েরা বুকের তাজা রক্ত দিয়ে ফ্যাসিস্টের পতন ঘটিয়েছে। আগামীতে ফ্যাসিস্টরা যদি কোন ষড়যন্ত্র করে দেশের ক্ষতি করতে চায়, তাহলে একেকজন আবু সাঈদ, মুগ্ধরা তা প্রতিহত করবে।
স্মরণসভায় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর জিল্লুর বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আখতার হোসেন, কলেজের শিক্ষক প্রফেসর আব্দুল কাদের প্রমুখ। স্মরণসভায় উপস্থিত ছিলেন, শহীদ ইমতিয়াজ আহম্মেদ জাবিরের পিতা নওশের আলী, শহীদ আবদুল্লাহর পিতা আব্দুল জব্বার, শহীদ তৌহিদুল ইসলামের পিতা আব্দুল জব্বার মোল্যা, যশোর সরকারি এমএম কলেজের ছাত্রদলের আহ্বায়ক হাসান ইনাম, ভারপ্রাপ্ত সদস্য সচিব কামরুল হাসান, সরকারি এমএম কলেজের শিবিরে সভাপতি খুবাইদ রহমান, সেক্রেটারি রাসেল ফারহান, যশোর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ফাহিম আল ফাত্তাহ, যুগ্ম আহ্বায়ক আব্দুল হাকিম প্রমুখ।