এপেক্স ক্লাব যশোরের মৎস্য অবমুক্তকরণ

0

স্টাফ রিপোর্টার ।। এপেক্স ক্লাব যশোরের পক্ষ থেকে মৎস্য অবমুক্ত করা হয়েছে।

শহরতলীর বাজেদূর্গাপুর আঞ্জুমান মাদ্রাসার পুকুরে মাছ অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট জসিম উদ্দিন খান, জেলা গভর্নর-৬ অধ্যাপক এম  আব্দুল গণি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যাড. নুরুল ইসলাম সিদ্দিকি চুন্নু, খুরশিদ আলম বাবু, আমিনুর রহমান মিন্টু, আজাহার হোসেন স্বপন, আসাদুজ্জামান শিমুল, দেলোয়ার হোসেন, রেজাউল হক, বিএম তবিবর রহমান প্রমুখ। রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস, তেলাপিয়া, সিলভারকার্প, জাপানিপুটিসহ৮/১০ রকম প্রজাতির মাছ অবমুক্তকরণ করা হয়।