উপশহর ইউনিয়ন মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার উপশহর ইউনিয়ন মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নিউ টাউন বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম।
সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মনোয়ারা মোস্তফার সভাপতিত্বে কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপশহর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আলী কদর, সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফ ও সিনিয়র সহ-সভাপতি সেলিনা পারভিন শেলী। সদর উপজেলা মহিলা দলের মহিলা দলের যুগ্ম-সম্পাদক সুফিয়া মাহমুদ রেখার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপশহর ইউনিয়ন বিএনপি নেতা গোলাম মোস্তফা, সদর উপজেলা মহিলা দলের সহ-সভাপতি সাহানারা বেগম, সহ-সাংগঠনিক সম্পাদক নাসরিন আক্তার বিলকিস, জেলা মহিলা দলের সদস্য সালমা হক, উপশহর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকারিয়া শেখ অভি প্রমুখ।
কর্মীসভা শেষে মিনা বেগমকে আহ্বায়ক করে উপশহর ইউনিয়ন মহিলা দলের ৩৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম-আহ্বায়ক ফারজানা ইয়াসমিন পায়রা, ছবুরন বেগম, মনোয়ারা মনা, সখিনা বেগম, সদস্য জাহানারা, শিউলি বেগম, শশী, রানী, রেহেনা মিলন, আনু, পারুল বেগম, শাহনাজ পারভিন, পান্না, জাহানারা বেগম ধলা, বিলকিস বেগম, মিতা, মুক্তা, আসমা বেগম, সালমা আক্তার, মঞ্জুয়ারা বেগম, মুসলিমা আক্তার তিথি, সাবিনা ইয়াসমিন, সাবেরা ইয়াসমিন, আসমা, রানু , সোহানা, ইয়াসমি, রুমা, কোহিনুর, জোসনা বেগম, মনোয়ারা মোস্তফা, সালমা হক, আলেয়া, সুফিয়া, হেনা ও পান্না।