উপবৃত্তি অসচ্ছল পরিবারের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের প্রাপ্য : যুগ্মসচিব আসাদুল হক

0

ফুলতলা (খুলনা) সংবাদদাতা ॥ উপবৃত্তি কার্যক্রম সচ্ছল পরিবারের শিক্ষার্থীদের জন্য নয়, এটা সমাজের ছিন্নমূল এবং অসচ্ছল পরিবারের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের প্রাপ্য। যেসব শিক্ষার্থী অর্থের অভাবে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত, তাদের শিক্ষা নিশ্চিত করাই এ কার্যক্রমের মূল লক্ষ্য। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব ও ঢাকার এইচএসপির স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক এসব কথা বলেন। রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির শিক্ষা সহায়তা ট্রাস্ট আয়োজিত ফুলতলা সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অধিদফতরের সহকারী পরিচালক তৌফিক এরফান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সমীর কুমার ব্রক্ষ্ম। সরকারি মহিলা কলেজের প্রভাষক গাজী এনামুল হক ফারুকের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ শেখ মিজানুর রহমান, অধ্যক্ষ এস এম এ দাউদ, অধ্যক্ষ গাজী মারুফুল কবির, অধ্যক্ষ আছম আব্দুর রহিম, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ^াস, প্রধান শিক্ষক আয়েশা সিদ্দিকা, প্রধান শিক্ষক মোশারফ হোসেন, শিক্ষক অমিয় কুমার মল্লিক প্রমুখ।