উপকূলের টেকসই উন্নয়নের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা॥ সাতক্ষীরার শ্যামনগরে উপকূলের টেকসই উন্নয়ন ও সুরক্ষার দাবিতে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সুন্দরবন প্রেসক্লাবে উপকূল দিবস উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এই সভার আয়োজন করে।
সভায় উপকূল এলাকার পরিবেশগত বিপর্যয় রোধ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও স্থানীয় জনগণের টেকসই জীবনমান নিশ্চিতে সমন্বিত পদক্ষেপের আহ্বান জানানো হয়।
ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলীর সভাপতিত্বে অতিথি ছিলেন লিডার্সের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক রনজিৎ কুমার বর্মন, লিডার্সের প্রোগ্রাম অফিসার এ বি এম জাকারিয়া, ইউপি সদস্য নিপা চক্রবর্তী, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, অ্যাডভোকেসি অফিসার তমালিকা মল্লিক প্রমুখ।