ঈদুল আজহা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট ও দোকানপাট

0
রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি; আলোকসজ্জায় থাকছে নিষেধাজ্ঞা ।। প্রতীকী ছবি: এআই/লোকসমাজ

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব মার্কেট, বিপণিবিতান ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার নতুন সময় নির্ধারণ করা হয়েছে। এখন থেকে ঈদের আগের রাত পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। আজ মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ দোকান মালিক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মার্কেট ও বিপণিবিতানগুলোর সময় বাড়ানোর জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত দোকানপাট ও শপিং মলগুলো রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি প্রদান করা হয়েছে।

তবে সময় বাড়ানো হলেও বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহারের ওপর জোর দিয়েছে দোকান মালিক সমিতি। বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, বর্ধিত সময়ে কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না এবং অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। মূলত ঈদের কেনাকাটায় সাধারণ মানুষের সুবিধা এবং ব্যবসায়ীদের বাণিজ্যের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।