ইসিপিএল প্রিমিয়ার লিগের উদ্বোধনী খেলায় টাউন স্পোর্টিং ক্লাবের জয়

0

সাতক্ষীরা সংবাদদাতা॥ সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং এলসন কনজুমার পোডাক্টস লিমিটেডরে পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা স্টেডিয়ামে শুক্রবার ইসিপিএল প্রিমিয়ার ক্রিকেট লিগের খেলা শুরু হয়েছ। উদ্বোধনী খেলায় টাউন স্পোর্টিং ক্লাব ৭৫ রানে জয় লাভ করে।  খেলায় টাউন স্পোর্টিং ক্লাব টসে জিতে ব্যাট করতে নেমে ৪৫.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৭ রান করে। দলের পক্ষে সোহেল ৬৪ রান করেন। বল হাতে পি.কে. ইউনিয়ন ক্লাবের সজিব ৫টি উইকেট লাভ করেন। জয়ের জন্য তারা ১৫৮ রানের লক্ষ্যে  ব্যাট করতে নেমে ৩৬ ওভারে ১ বলে  ৮২ রান  তাদের ইনিংস গুটিয়ে ফেলে। দলের পক্ষে রানা সর্বোচ্চ ১২ রান সংগ্রহ করেন। বল হাতে টাউন স্পোর্টিং ক্লাবের সোহেল, নোমান ও অনি ২টি করে উইকেট লাভ করেন।