ইসলামী মূল্যবোধ প্রসারে বঙ্গবন্ধুর অবদান দৃষ্টান্ত-রণজিত রায় এমপি

0

খাজুরা (যশোর) সংবাদদাতা ॥ যশোর-৪ আসনের সংসদ সদস্য রনজিত কুমার রায় বলেছেন, যুদ্ধবিধ্বস্ত স্বাধীন বাংলাদেশে সাড়ে তিন বছর দায়িত্ব পালনকালে বঙ্গবন্ধু ইসলামী মূল্যবোধ প্রসারে যে অবদান রেখে গেছেন তা ইতিহাসে চিরকাল অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এর মধ্যে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা, মাদরাসা শিক্ষাবোর্ড গঠন, টঙ্গীতে বিশ্ব ইজতেমার স্থান নির্ধারণ তার উলে¬খযোগ্য অবদান। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবার সেই লালিত স্বপ্নকে বাস্তবায়ন করতে বর্তমানে মাদরাসা শিক্ষার উন্নয়নে নিরসলভাবে কাজ করে যাচ্ছেন। শনিবার বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের আজমপুর ইসলামিয়া আলিম মাদরাসার চারতলা ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রতিষ্ঠানের সভাপতি সুরোত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া ডিগ্ির কলেজের অধ্যক্ষ আজগর আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপন প্রমুখ।