ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের দখলমুক্তির দাবিতে যশোরে মানববন্ধন

0

লোকসমাজ ডেস্ক ॥ ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও এস আলম গ্রুপের দখলমুক্তির দাবিতে গতকাল যশোরে মানববন্ধন হয়।

বক্তারা অভিযোগ করেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও প্রভাবশালী ব্যবসায়ী এস আলম গ্রুপ চট্টগ্রামের পটিয়া অঞ্চল থেকে প্রায় ১০ হাজার অদক্ষ কর্মকর্তা ও কর্মচারীকে অবৈধভাবে ইসলামী ব্যাংকে নিয়োগ দিয়েছে। এসব নিয়োগের ফলে ব্যাংকের স্বচ্ছতা ও পেশাগত মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, ইসলামী ব্যাংকের ভাবমূর্তি ধ্বংসের পেছনে এস আলম গ্রুপের অস্বচ্ছ ভূমিকা রয়েছে। ব্যাংক থেকে অবৈধভাবে পাচার হওয়া অর্থ উদ্ধার করে সংশিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এস আলম ও তার সহযোগীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যমুক্ত চাকরী প্রত্যাশী পরিষদের ব্যানার অনুুষ্ঠিত মানববন্ধনে শতাধিক গ্রাহক অংশ নেন।