ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠাবর্ষিকী উদযাপন

0

ইমানুল সোহান,ইবি॥ ছেলেদের পরনে বাহারি রংয়ের পাঞ্জাবি আর মেয়েদের কপালে লাল টিপ ও পরনে লাল রংয়ের শাড়ি। চারদিকে রঙিন পতাকা, লাল ও নীল ব্যানারে শিক্ষার্থীদের ছুটে চলা। কারও মাথায় বাহারি ক্যাপ, কারও হাতে ঢোল ও তবলা। কেনই বা হবে না। ভালোবাসা, আবেগ ও অনুভূতির ১৭৫ একরের এ প্রতিষ্ঠানের জন্মদিন যে। তাইতো নবরূপে সাজে ইসলামী বিশ্ববিদ্যালয়। সেই সঙ্গে সেজেছে শিক্ষক ও শিক্ষার্থীরাও। আজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী।

বছরের এই দিনটির জন্য ১৭৫ একরের ১৬ হাজার শিক্ষার্থী অপেক্ষায় থাকে। সেই সঙ্গে অপেক্ষায় থাকে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। দিনের শুরুতেই শিক্ষার্থীরা রুচিসম্মত পোশাক পরে নিজ বিভাগে উপস্থিত হন। গন্তব্য বিভাগের হয়ে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করা।

সকল বিভাগ, আবাসিক হল, প্রশাসন, প্রকৌশল অফিস, জনসংযোগ অফিস, পরিবহন অফিসসহ নিজস্ব ব্যানারে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করে। সকলে একত্রিত হলে আলোর মিছিলে পরিণত হয় ক্যাম্পাস। শোভাযাত্রায় ঢোল ও তবলার তালে চলে জন্মদিনের স্লোগান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দিনের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলণ করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, বিশ^বিদ্যালয় পতাকা উত্তোলণ করেন উপউপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার এ এইচ এম আলী হাসান। পরে বিশ^বিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ। একই স্থানে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়।এতে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ, বিভিন্ন বিভাগ-অফিস, আবাসিক হলের শিক্ষার্থীরার অংশ নেয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাংলা মঞ্চে এসে সংক্ষিত আলোচনা সভায় মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপউপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়্যা ও রেজিস্ট্রার এ এইচ এম আলী হাসান প্রমুখ।