ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সম্মেলন অনুষ্ঠিত

0

বুধবার সকাল ৯টায় আইএবি মিলনায়তনে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, যশোর জেলা শাখার সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল আওয়ালের সঞ্চালনায় জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক, নুরুল বশর, আজিজী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দক্ষ ও আদর্শিক নেতৃত্ব তৈরির মাধ্যমে সমাজ ও রাষ্ট্র থেকে দুর্নীতি-দুঃশাসনসহ সকল প্রকার অপরাজনীতি অপসারণ করে একটি সুখী-সমৃদ্ধশালী ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, যশোর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মিয়া মো. আব্দুল হালিম, সহ-সভাপতি বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব মফিজুল আলম (খোকা), ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মো. ইদ্রিস আলী, ইসলামী যুব আন্দোলন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ খাইরুল বাশার প্রমুখ। বিজ্ঞপ্তি।