ইবির প্রশাসনিক পদে নতুন দুই মুখ

0

ইবি সংবাদদাতা জানান,কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের গুরুত্বপূর্ণ দুটি পদে রদবদল হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে রেজিস্ট্রার অফিসের উপ-রেজিস্ট্রার ড. ওয়ালিউর রহমান ও গ্রন্থাগারিক হিসেবে একই অফিসের উপ-রেজিস্ট্রার খন্দকার আব্দুল মজিদ নিয়োগ পেয়েছেন।

শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাদের নিয়োগ দিয়েছেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা এ পদে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে বিধি মোতাবেক তারা নিজ নিজ পদের সকল সুবিধাপ্রাপ্ত হবেন। অফিস আদেশে জানা যায়, আবুল কালাম আজাদকে তার ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক পদ থেকে থেকে ৮মার্চ থেকে অব্যাহতি দেওয়া হলো। তিনি তাঁর মূল পদ উপ-পরীক্ষা নিয়ন্ত্রক পদে যোগদান করবেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ড. ওয়ালিউর রহমানকে পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে নিয়োগ দেয়া হলো।

অন্য এক অফিস আদেশে বলা হয়, শাহজাহান বেগমকে ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক পদ ৮মার্চ থেকে অব্যাহতি দেওয়া হলো। তিনি তাঁর মূল পদ উপ-গ্রন্থাগারিক পদে যোগদান করবেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত খন্দকার আব্দুল মজিদকে গ্রন্থাগারিক হিসেবে নিয়োগ দেওয়া হলো।