ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির নির্বাচন উপলক্ষে প্রার্থীদের গণসংযোগ

0

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি যশোর জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে মোহাম্মদ আলী, শেখ ইয়াকুব আলী, মো. শামছুল আলম স্বপন ও মো. সিরাজ খান মিন্টুর নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
গতকাল যশোর শহরের আরএন রোড নতুন বাজার, রেলগেট ও চাঁচড়া এলাকায় ভোটারদের কাছে নিয়ে ভোট প্রার্থনা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় অন্যান্য প্রার্থীর মধ্যে উপস্থিত ছিলেন, মো. মহব্বত আলী জুয়েল, মো. বাবুল আক্তার, মো. মিলন হোসেন, মো. মাহবুব আলম, সিরাজ আলী মোল্যা, মো. রফিকুল ইসলাম টিপু, মো. আলী আকবর বাবু, মো. আরব আলী ফকির, মো. জাবেদ আলী, কামরুজ্জামান ও মো. রাজু আহমেদ। আগামী ১৯ নভেম্বর যশোরের নড়াইল বাসস্ট্যান্ডে সমিতির কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।