আ.লীগ মানুষের ভোটাধিকার কেড়ে নেয় : এনপিপি চেয়ারম্যান

0

নড়াইল অফিস॥ ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, ফ্যাসিস্ট লুটেরা ও ভোটচোর শেখ হাসিনা মানুষকে ভোট দিতে দেয়নি।আওয়ামী লীগ ভোটাধিকার কেড়ে নেওয়ার কারণে মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেনি।
শনিবার সন্ধ্যায় নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ক্লাব মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ১৬ দলীয় হা-ডু-ডু খেলার সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নলদী ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন- জেলা বিএনপির সহসভাপতি আসাদুজ্জামান জামান।বিশেষ অতিথির বক্তব্য দেন-এনপিপির প্রেসিডিয়াম সদস্য ও নড়াইল জেলা সভাপতি শরীফ মুনীর হোসেন, উপদেষ্টা কাজী শওকত আলী, জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু,
লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, এনপিপির লোহাগড়া উপজেলা সভাপতি হাফিজুর রহমান, নলদী ইউনিয়ন এনপিপির সভাপতি আহাদ বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-এনপিপির যুগ্মমহাসচিব ফরিদ উদ্দিন, প্রেসিডিয়াম সদস্য বেলাল আহমেদ, জেলা সেক্রেটারি আনোয়ার হোসেন খান প্রমুখ।