আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই মৎস্য ঘের কর্মচারী নিহত

0

 

সাতক্ষীরা সংবাদদাতা ॥ সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই মৎস্য ঘের কর্মচারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে আশাশুনি উপজেলার মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মোফাজ্জল হোসেনের মৎস্য ঘেরের বাসায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন-আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বৈকরঝটি গ্রামের গফুর আলী সরদারের ছেলে শামীম বয়স (৩৫ ) ও আশাশুনি সদর ইউনিয়নের শ্রীকলস গ্রামের অজিয়ার গাজীর ছেলে আলম গাজী (২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের গোসল সেরে কাপড় শুকাতে গিয়ে পাশে ঝুলে থাকা বৈদ্যুতিক লাইনের তারে হাত লাগে ঘেরের মুহুরি শামীম হোসেনের। তাকে ছাড়াতে যান ঘেরের বাসায় থাকা কর্মচারী আলম গাজী। এসময় দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে মরদেহ দুটি উদ্ধার করেন। আশাশুনি থানা পুলিশের ওসি মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।