আরবপুর ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে পরিষদের সভা কক্ষে এই বাজেট পেশ করা হয়।

পরিষদের প্যানেল চেয়ারম্যান সালমা পারভিনের সভাপতিত্বে বাজেট পেশ করেন প্রশাসনিক কর্মকর্তা সালমা কানিজ ডালিয়া।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মহাসিন সর্দ্দার, মামুনুর রশিদ, জাহিদুল ইসলাম, শওকত হোসেন, সাহিদা ইয়াসমিন, রোজিনা আক্তার প্রমুখ।