আমাদের আন্দোলন সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা : অনিন্দ্য ইসলাম অমিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আমাদের আন্দোলন একটি নিরপেক্ষ সরকারের দাবিতে। আমাদের আন্দোলন সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে। তার পূর্ব শর্ত হিসেবে আমরা চাই গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি।
গতকাল শুক্রবার সদর উপজেলার ইছালী ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ইউনিয়নের জোতরহিমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি মানেই গণতন্ত্রের মুক্তি। বেগম খালেদা জিয়া মুক্ত হবেন , সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত হবে। এরপর নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে ভোট ডাকাতিদের সমুচিত জবাব দেবে। সেই নির্বাচনে জনগণ বিএনপেিক দেশ পরিচালনার দায়িত্ব দেবেন। এটিই হচ্ছে তাদের স্বপ্ন । অচিরেই জনগণের সেই কাঙ্খিত স্বপ্ন পূরণ হবে,সে দিন খুব বেশি দূরে নয়।  ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইকরামুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইছালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান,সাবেক সভাপতি মাহমুদ হাসান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান লিটন, আশরাফ আলী, মশিয়ার রহমান, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুর রাজ্জাক প্রমুখ।