আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিয়ে মুখপাত্র হলেন আসিফ মাহমুদ

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিয়েছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দলীয় মুখপাত্র হিসেবে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে নির্বাচনে অংশগ্রহণ করবেন না তিনি।

সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর রূপায়ন টাওয়ারে এনসিপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আসিফ মাহমুদ সজিব ভুঁইয়াকে এনসিপির মুখপাত্রের দায়িত্ব দেয়া হয়েছে।

এ সময় আসিফ মাহমুদ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার কার্যক্রম এবং ভবিষ্যতে তার দলের কর্মপরিকল্পনা নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

এর আগে ঢাকা ১০ থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন পত্রও সংগ্রহ করেছিলেন তিনি। একই সাথে তার সমর্থকরা কুমিল্লা ৩ আসন থেকেও মনোনয়ন সংগ্রহ করেছিলেন।