ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান শুরু

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ দেশে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় এর সর্বোচ্চ প্রকোপের আগেই দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের সংবাদদাতাদের পাঠানো বিস্তারিত

যশোর : যশোরে ৩ মাসের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। অভিযানটি যশোর শহরের পাশাপাশি উপজেলা পর্যায়েও পরিচালিত হবে।

ছবি: সংগৃহীত।

এ উপলক্ষে সকালে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পৌর প্রশাসক রফিকুল হাসান, সিভিল সার্জন ড. মাসুদ রানা, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার এবং যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্কাউট ও রেড ক্রিসেন্ট সোসাইটিসহ একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

ছবি: লোকসমাজ।

সভায় জেলা প্রশাসক জানান, ডেঙ্গু প্রতিরোধে আজ থেকে শহরের ৪টি টিম পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে। পাশাপাশি ৮টি উপজেলার প্রতিটিতে একজন ম্যাজিস্ট্রেট ও পুলিশের নেতৃত্বে একটি করে টিম কাজ করবে। ২ দিন পরপর আগামী ৩ মাস এই অভিযান চালানো হবে। তবে নির্ধারিত ৩ মাস শেষ হলেও ডেঙ্গু নির্মূল না হওয়া পর্যন্ত প্রতি সপ্তাহে অন্তত একদিন সব দপ্তর ও এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও সতর্ক করে বলেন, এতদিন সচেতনতামূলক প্রচার চালানো হলেও এখন থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। নির্মাণাধীন ভবন বা কারো অবহেলায় এডিস মশার লার্ভা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যশোরে এ পর্যন্ত ৯ শতাধিক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, যার অর্ধেকের বেশি অভয়নগরে। শিল্পাঞ্চল হওয়ায় সেখানে বিভিন্ন স্থান থেকে শ্রমিকসহ বিপুল সংখ্যক মানুষ যাতায়াত করেন। প্রয়োজনবোধে অভয়নগরে বিশেষ অভিযান চালানো হবে বলে জানানো হয়।

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) জানান, দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিলেন সীমান্তবর্তী উপজেলা চৌগাছাবাসী। শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসূচির উদ্বোধন করেন। চৌগাছা উপজেলা পরিষদ হলরুমে সরাসরি প্রধানমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠান প্রদর্শন করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জি,এম,এ, মুনীব, উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, জামায়াতের আমির মাও, গোলাম মোর্শেদসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে নেতৃবৃন্দ সচেতনতামূলক একটি শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রা রবাজারের প্রধান সড়ক ঘুরে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

এরপর স্কাউট সদস্য, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতিতে পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করা হয়।

সকাল ১০টায় চৌগাছা সরকারি হাসপাতাল ও পৌরসভার উদ্যোগে শোভাযাত্রা,আলোচনা সভা, লিফলেট বিতরণ ও পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে। এ সময় পৌর প্রশাসক জি,এম,এ, মুনীব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মু. আহসানুল মিজান রুমি, আবাসিক মেডিকেল অফিসার ডা. সুরাইয়া পারভীনসহ ডাক্তার, নার্স ও পৌরসভার কর্মকর্তা কর্মচারী এবং পরিচ্ছন্ন কর্মীরা উপস্থিত ছিলেন।

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) জানান, দেশব্যাপী ডেঙ্গুর বিস্তার রোধে পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে মনিরামপুরে কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন।

কেন্দ্রীয় কর্মসূচির সাথে সংযুক্ত হয়ে মনিরামপুর উপজেলা প্রশাসন স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন শুরু করে। মনিরামপুরে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন, থানার পরিদর্শক (তদন্ত) বদরুদ্দোজা মোল্লা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার (ইউএইচও) ডা. ফায়াজ আহমেদ ফয়সল, প্রেস ক্লাব সভাপতি এস,এম মজনুর রহমান, মেডিকেল অফিসার ডা.সুদিপ্ত রায়, পৌরসভার সচিব তফিকুল আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান, যুগ্ম সম্পাদক শামসুজ্জামান শান্ত,পৌর বিএনপির সাবেক সভাপতি খায়রুল ইসলাম, সস্তোষ স্বর, জাহাঙ্গীর বিশ্বাস।

অনুষ্ঠান শেষে শোভাযাত্রা প্রদক্ষিণ ও উপজেলা পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা জানান, দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ কর্মসূচি উপলক্ষে ঝিকরগাছায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রচার অভিযান, আলোচনা সভা ও সচেতনতামূলক শোভাযাত্রা হয়েছে।

শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির অংশ হিসেবে প্রথমে প্রচার-পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাইফুল্লাহ। সভায় জানানো হয়, প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ কর্মসূচি শুরু হয়েছে।

এ উপলক্ষে সকাল ৯টায় ঝিকরগাছা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনলাইন প্ল্যাটফর্মে উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচারের আয়োজন করা হয়। উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দেবাংশ বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নূরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, উপজেলা স্কাউটস এর সেক্রেটারি মোহাম্মদ আলী তারেক, ঝিকরগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আতাউর রহমান জসি, সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আঁখি খাতুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

পরে উপজেলা প্রশাসনের নেতৃত্বে একটি সচেতনতামূলক শোভাযাত্রা উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা জানান, ফকিরহাট উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। উপজেলার ১৩১টি শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, বিভিন্ন সরকারি অফিস ও ৮টি ইউনিয়নে একযোগে এই পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে একযোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন।

এর অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করে ফকিরহাট উপজেলা প্রশাসন। এ সময় উপজেলা পরিষদ সম্প্রসারিত কমপ্লেক্স ভবন চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিন দিয়ে বিভিন্ন স্থানে ওষুধ ছিটানো হয়। এসময় পরিচ্ছন্নতা কর্মীরা বিভিন্ন জায়গার ঝোপ-ঝাড় পরিষ্কার করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামান, সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ নেওয়াজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান সাগর, উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা এবিএম তৈয়াবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা,সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ, ফকিরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. শাহাজাহান মিয়াসহ বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, রেড ক্রিসেন্ট সদস্য, শিক্ষার্থী, গ্রাম পুলিশ, স্কাউট ও স্বেচ্ছাবেক টিম উপস্থিত ছিলেন।

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মধ্যে দিয়ে পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। উপজেলা প্রশাসন,পাইকগাছা পৌরসভা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ অভিযান পৃথকভাবে পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

এ উপলক্ষ্যে শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার। এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক ডা. আব্দুল মজিদ। উপজেলা মৎস্য অফিসার সৈকত মল্লিক,উপজেলা প্রকৌশলী সোয়েব শাফিন, মেডিকেল অফিসার ডা. সুজন কুমার সরকার, ডা. সঞ্জয় কুমার মন্ডল,ডা. শাকিলা আফরোজ পৌসভার নির্বাহী কর্মকর্তা লালু সরদার প্রমুখ। পরে উপজেলা পরিষদ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পৌরসভার বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিছন্ন অভিযান চালানো হয়।

বাগেরহাট সংবাদদাতা জানান, সারাদেশের মতো বাগেরহাটেও আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান। শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভার্চুয়ালি জাতীয় কর্মসূচির সাথে সংযুক্ত করা হয় জেলাকে।

পরে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর সকাল ১০টায় জেলা প্রশাসন চত্বরে একটি শোভাযাত্রা বের করা হয়। সেটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে আনুষ্ঠানিকভাবে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাসহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্কাউট সদস্যদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন জেলা প্রশাসক গোলাম মোগাম্মদ বাতেন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোল্লাহাট (বাগেরহাট) সংবাদদাতা জানান, দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নের লক্ষ্যে বাগেরহাটের মোল্লাহাটে এক উদ্বোধনী অনুষ্ঠান ও মশা নিধন কার্যক্রম হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্সের পর এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ঢাকা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান একযোগে সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন। এ উপলক্ষে মোল্লাহাট উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্সটি হয়।

পরে উপজেলা পরিষদ চত্বরে মশা নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসান আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ প্রমুখ।

শ্যামনগর(সাতক্ষীরা)সংবাদদাতা জানান, শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অভিযান শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুজ্জাহান কনক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ জিয়াউর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তি।

অভিযান চলাকালে উপজেলা পরিষদ চত্বর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি বিভিন্ন স্থানে জমে থাকা পানি ও সম্ভাব্য মশার প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কার করা হয়। ডেঙ্গুবাহী এডিস মশা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা জানান, রামপালে ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের মধ্য দিয়ে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল, উপজেলা সমাজসেবা অফিসার শাহিনুর রহমান এবং উপজেলা আইসিটি অফিসার রনিক হালদার উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে রামপাল উপজেলা বিএনপির সভাপতি মো. হাফিজুর রহমান তুহিন প্রমুখ।

শালিখা (মাগুরা) সংবাদদাতা জানান, দেশব্যাপী প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিল মাগুরার শালিখা উপজেলা প্রশাসন। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আড়পাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়।

শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরী,সহকারী কমিশনার (ভূমি) এম সাব্বির হাসান,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাইমুন নিছা,কৃষি অফিসার কৃষিবিদ আবুল হাসনাত, উপজেলা খাদ্য কর্মকর্তা প্রবীর কীর্তনীয়া,পল্লী উন্নয়ন কর্মকর্তা অঞ্জনা রানী ঘোষ,পিআইও লালটু মিয়া, ওসি তদন্ত দেব্রত কুমার,ফায়ার সার্ভিস কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান আরোজ আলী বিশ্বাস,রিসোর্স অফিসার অপূর্ব কুমার মন্ড প্রমুখ।